ভূঞাপুর পৌর মেয়রের ১০ হাজার মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার নয়টি ওয়ার্ডে নিজ উদ্যোগে ১০ হাজার মাস্ক বিতরণ করেছেন।

রবিবার দুপুরে তার বাসভবন থেকে মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাসেদ,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবলু, প্যানেল মেয়র মো.রফিকুল ইসলাম প্রমুখ।আর এ মাস্ক বিতরণ কাজে সহযোগিতা করছেন পৌর কাউন্সিলরবৃন্দ,পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা থেকে পৌরবাসিকে করোনার হাত থেকে সুরক্ষা দিতে ১০ হাজার মাস্কের ব্যবস্থা করেছি। আমি সুখে দুঃখে পৌরবাসীর সেবায় কাজ করে যাবো।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


