শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কে দুই ট্রাক সংঘর্ষে আহত ৫
/ ৪১ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ৯:১৪ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের খুপিবাড়ী নামক স্থানে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৫ জন আহত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সকালে এই দুঘর্টনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার গাবসারা ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামানের ছেলে রেইন (১৮), পৌর এলাকার ছাব্বিশা গ্রামের শাহজাহানের ছেলে ট্রাক চালক মো. টনি (২৫), গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল বারী (৭৫), একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে জেসমিন আক্তার (৩০) ও মো. মিল্টনের মেয়ে লিলি (২৫)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, সকালে গোবিন্দাসী থেকে ছেড়ে আসা বালুবাহী হাইড্রোলিক ট্রাক ও ভূঞাপুর থেকে ছেড়ে যাওয়া হাইড্রোলিক ট্রাকের সাথে ঘনকুয়াশার কারণে উপজেলার খুপিবাড়ি এলাকায় একটি ইটভাটার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোবিন্দাসী থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী অটো রিকশা দুর্ঘটনায় কবলিত একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে চালকসহ অটো রিকশায় থাকা ৫ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহয়োগিতায় তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহী উদ্দিন জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হলে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page