নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার কারনে স্থগিত হওয়া আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অাজ কঠোর নিরাপত্তার মধ্যো দিয়ে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফল দঅনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছিলেন ৪ হাজার ৮৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (সরকার শরীফ) আনারস প্রতীকে পেয়েছিলেন ৬ হাজার ৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছিলেন ৪ হাজার ৫২৭ ভোট। স্থগিত হওয়া এই কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটার সাতটি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, নির্বাচন সুষ্ঠু ও এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। সেজন্য কেন্দ্রে ছাড়াও আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ডিবির স্ট্যান্ডবাই টিম, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে।, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।


