শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মহানবী (স) কে কটুক্তি করার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল
/ ২০ Time View
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:১৪ অপরাহ্ন

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর : বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) ও আম্মাজান আয়েশা সিদ্দিকা (রা) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্য ও কটুক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুরে জুমার নামাজের পর ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে পরিনত হয়।সমাবেশে বক্তব্য রাখেন- ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মোয়াজ্জেম হোসেন, দেওয়ান বাড়ি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শহিদুল্লাহ আমদীপুরী, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম চঞ্চল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) ও আম্মাজান আয়েশা সিদ্দিকা (রা) কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পাশাপাশি ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য সকল মুসলমানদের অনুরোধ করেন তারা। মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। মোনাজাত পরিচালনা করেন আসাদুজ্জামান খান হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page