শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
যমুনায় পানিতে পড়ে শিশু নিখোঁজ ৭ ঘন্টাপর মরদেহ উদ্ধার
/ ৩১ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২০, ৫:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পড়া মো. খায়রুল ইসলাম (৭) নামে এক শিশুকে নিখোঁজের ঘটনায় ১৭ ঘন্টাপর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার(৪ জুলাই) বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নে চরভরুয়া গ্রামে নদীর পানিতে পড়ে নিখোঁজের ঘটনা ঘটে। খায়রুল গোপালপুর উপ‌জেলার শাখা‌রিয়া গ্রা‌মের জাহাঙ্গীর হো‌সে‌নের ছে‌লে।

জানা গেছে, শনিবার বিকালে তার নানীর সাথে তিল শুকানোর কাজ করছিল খায়রুল। কাউকে না বলে একপর্যায়ে খায়রুল নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।এ খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের সহযোগিতায় বিকালেই টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুুরি দল উদ্ধার অভিযানে নামেন। রাত ৮ টা পর্যন্ত খুঁজেও শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ রাখেন ডুবুরিরা।পরে রবিবার (০৫ জুলাই) সকালে চরভরুয়া গ্রামের শাখা‌রিয়া এলাকার সøুইচগেটের কাছে ওই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের স্বজনরা খায়রুলের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. একাব্বর আলী জানান, শনিবার বিকাল ৪ টার দিকে শিশু নিখোঁজের খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ডুুবুুরি দল উদ্ধার অ‌ভিযা‌ন শুরু ক‌রে‌। নদী‌তে পানির ব্যাপক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। রবিবার ডুবুরি দল ভোর সকালে উদ্ধার অভিযানে যাওয়ার পথে শিশুটির মরদেহ ভেসে উঠার খবর জানায় পরিবারের লোকজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page