শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড
/ ২৭ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২০, ৯:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন) ভোর ৬ টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু সংলগ্ন উত্তর পাশে যমুনা নদীতে লোড ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় লোড ড্রেজার চালক এবং কার্গো ট্রলার চালককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের আব্দুল শুকুর মোল্লার ছেলে মোঃ মোজাহিদ ও ভূঞাপুর উপজেলার পূর্ণবাসন গ্রামের সেকান্দর আলীর ছেলে আব্দুস ছালাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন বলেন, বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশে উপজেলার সিরাজকা‌ন্দি এলাকায় যমুনা নদী থে‌কে অবৈধভাবে লোড ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ক‌রে আসছিলো ব্যবসায়ীরা। এ ঘটনায় সকালে যমুনা নদী‌তে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের চালক ও কা‌র্গো ট্রলারের চালক‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page