শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
শিক্ষকের মৃত্যুর আগেই আরেক শিক্ষককে সভাপতি করায় প্রতিবাদ সভা
/ ৪০ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির পদ দখলে নেয়ার জন্য ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যুর আগেই মৃত দেখিয়ে সভাপতি বানানোর অভিযোগে প্রতিবাদ সভা করেছে উপজেলা শিক্ষক সমিতির একাংশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সোনালী ব্যাংকের পাশের একটি ৫ম তলা ভবনে প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির একাংশ। প্রতিবাদ সভায় শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার, টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, শিক্ষক জহিরুল ইসলাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ, প্রয়াত আব্দুস সামাদ মোল্লার ছোট ভাই অর্জুনার সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষক সমিতি প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ মোল্লা চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত দেখিয়ে কেন্দ্র থেকে নতুন সভাপতি হিসেবে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি বানানো হয়েছে। যার তীব্র নিন্দা জ্ঞাপনসহ মরহুম সামাদ মোল্লার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, সামাদ মোল্লা গত ৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অথচ ৬ অক্টোবর তাকে মৃত দেখায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির একাংশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page