শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
শ্বাশুড়ীর অবহেলায় প্রসূতির মৃত্যু! থানায় মামলা শ্বাশুড়ী আটক
/ ৪৩ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯, ৭:১৭ অপরাহ্ন
শ্বাশুড়ীর অবহেলায় প্রসূতির মৃত্যু! থানায় মামলা শ্বাশুড়ী আটক
শ্বাশুড়ীর অবহেলায় প্রসূতির মৃত্যু! থানায় মামলা শ্বাশুড়ী আটক

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ভূঞাপুরে শাশুড়ীর অবহেলায় চর ভরুয়া গ্রামের লিপি খাতুন (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এঘটনায় শাশুড়ীকে আটক করেছে পুলিশ।

শ্বাশুড়ীর অবহেলায় প্রসূতির মৃত্যু! থানায় মামলা শ্বাশুড়ী আটক
শ্বাশুড়ীর অবহেলায় প্রসূতির মৃত্যু! থানায় মামলা শ্বাশুড়ী আটক

জানা যায়, লিপি খাতুন উপজেলার চর ভরুয়া গ্রামের আবু সামার ছেলে শাহজামালের সাথে ভালোবাসা করে ৪ বছর পূর্বে বিবাহ হয়। এ বিয়ে শাশুড়ী মন থেকে মেনে না নেয়ায়। বিয়ের পর থেকেই সংসারে বিভিন্ন সময় শাশুড়ীর সঙ্গে চলত ঝগড়া-বিবাদ। এরই মাঝে লিপির গর্ভে সন্তান আসার পর থেকেই শাশুড়ীর খারাপ আচরণের মাত্রা আরো বেড়ে যায়। বৃহস্পতিবার (৭নভেম্বর) লিপির প্রসব ব্যাথা হলে তাকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। এই সময় তার শরীর থেকে প্রচুর পরিমানে রক্ত ক্ষরণ হলে তার শাশুড়ী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কিন্তু সেখানে না নিয়ে আবারো ভূঞাপুর হাসপাতাল থেকে ১৫ কি.মি. দূরে গ্রামের বাড়ি ভড়–য়ায় নিয়ে যায়। সেখানে অবস্থা আরো খারাপ হলে স্থানীয়রা টাঙ্গাইল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

শাশুড়ীর অবহেলায় মৃত্যু হয়েছে এই অভিযোগ এনে লিপির বাবা আব্দুল মান্নান বাদী হয়ে শুক্রবার (৮ নভেম্বর) শাশুড়ীসহ তিন জনকে আসামী করে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করে। এঘটনায় শাশুড়ী শাহিদা ওরফে শাহিনুর কে আটক করা হয়েছে।

ভূঞাপুর থানার এস আই সামছুল ইসলাম জানান, শুক্রবার সকালে আসামী শাশুড়ী শাহিদাকে গ্রেফতার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মামলার বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page