শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
হাইকোর্টের নির্দেশ অমান্য করে আবাদী জমি খনন,প্রতিবাদে মানববন্ধন
/ ১৯ Time View
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১, ২:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ “জমি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদী থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে অবৈধভাবে আবাদী জমি খনন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১নং অর্জুনা ও গাবসারা ইউনিয়নের ভুক্তভোগী কৃষকদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত কৃষক নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে যমুনা নদীতে ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে আমাদের আবাদী জমি খনন করা হচ্ছে। হাইকোর্ট ড্রেজিং বন্ধের নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে এখনো অবৈধভাবে ড্রেজিং হচ্ছে। আমরা বিভিন্ন সময় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করলেও প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে ড্রেজিং বন্ধ করতে হবে। যে সমস্ত কৃষকের জমি খনন করা হয়েছে, ফসল নষ্ট করা হয়েছে, তার ক্ষতিপূরনের ব্যবস্থা করতে হবে। এবং বিধি মোতাবেক অধিগ্রহণ করে ড্রেজিং করার দাবী জানান তারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবী না মানলে বৃহৎ কর্মসূচীর ডাক দেবেন বলেও জানান তারা। মানববন্ধন উপস্থিত ছিলেন, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান, হাজী ইসমাইল খান কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস ছাত্তার খান, ১নং অর্জুনা ইউনিয়নের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আশরাফ তালুকদার সহ যমুনা চরাঞ্চলের শতাধিক কৃষক। মানববন্ধন শেষে সকল ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেন মানববন্ধনে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page