শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
হাসিনা আরো ৫ মাস ক্ষমতায় থাকলে আমি বেঁচে থাকতাম না: সালাম পিন্টু
/ ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরো ৫ মাস ক্ষমতায় থাকতো তবে আমার বেঁচে থাকা হতো না। গত ১৭ বছরে অসংখ্য মানুষ মারা গেছে তার নিপীড়নে। আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আজ আওয়ামী লীগ নেই, তবে এখনও তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্টেশন চত্তরে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম রফিকের অকাল মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দলেও কিছু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের লোক প্রবেশ করেছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্র রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে দেশটাকে নষ্ট করেছে।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা কৃষকদলের আহ্বায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব ভিপি শামীম, উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তাফা, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page