শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সালাম পিন্টুর সুস্থতা কামনায় গণ ইফতার
/ ১৩৪ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সদ্য কারামুক্ত সাবেক শিক্ষা  উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর শারীরিক সুস্থতার জন্য টাঙ্গাইলের ভূঞাপুরে গণ ইফতার আয়োজন করেছেন গোবিন্দাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম মওলা।

রবিবার (৩ মার্চ) মাহে রমজানের প্রথম রোজায় গোবিন্দাসী খানু বাড়ি জামে মসজিদ মাঠে এই ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি লুৎফর রহমান ঠান্ডু, গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভূঁইয়া, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির মণ্ডল, গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।

ইফতারে অংশগ্রহণকারীরা সালাম পিন্টুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

আয়োজক গোলাম মওলা বলেন, সালাম পিন্টু আমাদের অনুপ্রেরণা। তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি এবং এই আয়োজন করেছি যাতে সবাই একসঙ্গে তার মঙ্গল কামনা করতে পারেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টুর ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page