শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দেশে যতবার গনতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গনতন্ত্রকে টেনে তুলেছে — টুকু
/ ৩২৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগনের জন্য রাজনীতি, তাই জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না। একটা দেশ শাসন করা চলে মাত্র। গনতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সটিক ট্রেনে চলবে। গোপনে কারো সাথে মিশে দেশকে অস্থিতিশীল করা, গুপ্তভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করাও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেন তিনি। দেশে যতবার গনতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গনতন্ত্রকে টেনে তুলেছে।
শনিবার(২০ ডিসেম্বর)দুপুরে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি একমাত্র দল, জনগনকে সঙ্গে নিয়ে সকল সময়ে গনতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুল অবদান রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। চব্বিশে আরেকটা আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলন। সে আন্দোলনে জাতীর সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আব্দুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page