মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রুহুল আমীন
/ ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯, ৪:২৪ অপরাহ্ন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বিআরডিবির চেয়ারম্যান পদে চেয়ার প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমীন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৩৫ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) ঘাটাইল বিআরডিবি কার্যালয়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পর গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নুর নাহার বেগম।
প্রাপ্ত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৩৫ ভোট বেশী পেয়ে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট তিন জন প্রার্থী। চেয়ার প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ রুহুল আমীন। তিনি ভোট পেয়েছেন ১২৯টি। মোঃ রফিকুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আনারস প্রতিক নিয়ে। তিনি ভোট পেয়েছেন ৯৪টি। এবং ছাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোতাহের হোসেন। তিনি নির্বাচনে শুন্য ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ শওকত হোসেন, জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়া নির্বাচনী পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন, মোঃ আবুল কাশেম তালুকদার।
এতে মোট ভোটার ছিলেন ২৮৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেন মোট ২২৩ জন ভোটার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page