নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুরে জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাইনের উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার সকালে হাটতে গিয়ে পথচারীর নজড়ে পড়লে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। পরে ভাসমান মরদেহ দেখতে শতশত মানুষের ভিড় জমে।এলাকাবাসী জানান, সকালে লোকজন হাটতে বেড় হলে রেল ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী ধারণা করছে, ৫-৬ দিন আগে হয়তো দুর্বৃত্তরা তাকে হত্যা করে এ রেল বিজ্রের নিচে ফেলে রেখে যেতে পারে। আবার কেউ কেউ ধারণা করছে রাতের আধারে চলন্ত ট্রেন থেকে মরদেহ ফেলে যেতে পারে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি পচে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মরদেহের প্রকৃত ঘটনা জানা যাবে।


