শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনার ভাঙন রোধে বাঁধের দাবিতে মানববন্ধন
/ ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৭:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ভূঞাপুরে যমুনার পূর্বপাড় ভাঙন রোধে বাঁধের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর প্রায় ১ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা মোড়ে দুই ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে যমুনা তীরবর্তী উত্তর পাটিতাপাড়া ভাঙনের শিকার এলাকার লোকজন। এদিকে, মানববন্ধনের কারণে আঞ্চলিক মহাড়কের দেড় থেকে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তার আশ্বাসে ক্ষতিগ্রস্থ নদীপাড়ের মানুষ অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ভাঙনের শিকার হাসেম মুন্সী ও রাজীব মিয়াসহ অনেকেই বলেন, বর্তমানে নিকরাইল ইউনিয়নের উত্তর পাটিতাপাড়ার আশ-পাশ এলাকায় ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হলেও আমাদের অংশে না ফেলায় ভাঙন অব্যাহত রয়েছে। এখন আমরা ত্রাণ সহায়তা বা কোনো আশ্বাস চাই না। আমরা চাই স্থাঁয়ী বাঁধ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে মাটিকাটা মোড়ে অবরোধস্থলে যাই এবং ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করি। দ্রুত জিওব্যাগ ফেলার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। দু’একদিনের মধ্যে জিওব্যাগ ফেলা শুরু হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page