বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপির অনশন
নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, সংসদ বিলুপ্ত ও ১দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি।

শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী শহরের বেপাড়ীপাড়া ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে এ অনশন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। পরে টাঙ্গাইল জেলা বার সমিতির সভাপতি এডভোকেট মাঈদুল ইসলাম শিশির, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক ফায়জুর রহমান ফায়েজ, জেলা বার সমিতির সাবেক সভাপতি এডভেকেট শফিকুল ইসলাম রিপন অনশনরত নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। অনশনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


