নিজস্ব প্রতিবেদক : যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পরিদর্শণকালে তিনি বলেন, আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে।পাশাপাশি পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলার নলীন বাজার সংলগ্ন শাখারিয়া এলাকায় যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণে সরকার কাজ করছে।এ সময় গোপালপুর -ভূঞাপুর আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


