শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে এক কলেজছাত্রের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা
/ ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে মঞ্জুর কাদের (১৮) নামে এক কলেজছাত্র গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মঞ্জুর কাদের গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল (বর্তমান গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী) গ্রামের মো. দুলাল মন্ডলের ছেলে ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুর কাদেরের সঙ্গে এক বছর আগে সহপাঠী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটির অন্য জায়গায় বিয়ের কথা চলায় মঞ্জুরকে বিয়ের জন্য চাপ দেয়। ছেলেটি তার সম্পর্কের কথা তার বোনকে জানালে তার বোন ভাইয়ের চাকরি না হওয়া পর্যন্ত ওই মেয়েকে ধৈর্য ধরতে বলেন। কিন্তু মেয়েটি বারবার তাকে বিয়ে করার চাপ দেয় মঞ্জুরকে। সে এসব চাপ সহ্য করতে না পেরে এবং মেয়েটিকে বিয়ে করতে না পেরে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।মঞ্জুরের বোন সুমি জানান, গতকাল রাতে একই ঘরের একরুমে আমার বাবা মা ও আরেক রুমে আমার ভাই মঞ্জুর ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে বাবা ভ্যানগাড়ি নিয়ে বেড়িয়ে যায় এবং মা ঘুমিয়েই থাকে। এই সুযোগে আমার ভাই সকালে তার রুম থেকে উঠে পাশের খালি রুমে গিয়ে ঘরের ধরনার সঙ্গে ওড়না ও গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। ওই লাশের সুরতহাল করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page