শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
/ ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবাহান, টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নিকরাইল বেগম মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অর্চনা শর্মা, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তালুকদার, কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হালিমুজ্জামান প্রমুখ।এসময় বক্তারা বলেন- মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্য দূর করে জাতীয়করণের মাধ্যমে সরকারিভাবে বেতন ভাতা ও সকল সুযোগ-সুবিধা প্রদান করা সহ বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page