শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ কারিগরকে একবছর কারাদন্ড ও জরিমানা
/ ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে পাঁচ  হাজার  মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়  জাল তৈরির কারিগরকে একবছর কারাদন্ড ও জরিমানা করা হয়।
সোমবার (১৮ ই আগস্ট ) দুপুরে উপজেলার ফলদা এলাকায় একটি মিল কারখানা থেকে এবং দন্ডপ্রাপ্ত ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জানাযায়, উপজেলার  ফলদা দক্ষিণপাড়া আব্দুর রহমান নামের এক ব্যাক্তি একটি লাকড়ির মিলে গোপনে নিষিদ্ধ দুয়ারি জাল তৈরি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে জাল তৈরি করার সময় হাতে নাতে আটক করা হয়। এ সময় ঐ কারখানা থেকে অবৈধ দুয়ারিজাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় অবৈধ এসব জাল তৈরি ও মজুদের দায়ে পাঁচশত টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদন্ড প্রদান  করা হয়।এ অভিযান পরিচালনা করেন
উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু আবদুল্লাহ খান। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.রিমা আক্তার ও থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার জানান, অবৈধ চায়না দুয়ারি জালের ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এসব জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। কিছু অসাধু ব্যক্তি এসব জাল দিয়ে পোনা মাছ ধরছে—এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ  হাজার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জনসম্মুখে ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আব্দুর রহমান নামের এক ব্যাক্তির কারখানায় নিষিদ্ধ দুয়ারি জাল এবং জাল তৈরির সময় সরঞ্জামসহ হাতে নাতে আটক করা হয়। তিনি গোপনে ঐ কারখানায় নিষিদ্ধ জাল তৈরি করে আসছিলেন। পরে তার বাড়ি থেকেও বিপুল পরিমান দুয়ারিজাল ও কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল তৈরি এবং মজুদের দায়ে তাকে এক বছরের কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page