নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্গম চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় এর “ফিটনেস সেন্টার” উদ্বোধনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ মহোদয়ের সাথে ছিলেন শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার ভানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন।জেলা প্রশাসকের এই আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সকলের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তার এ সফর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনসেবার মানউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন স্থানীয় সুধীমহল ।


