শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
যমুনা নদী ভাঙ্গনরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ
/ ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ১২:৫৬ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক
টাঙ্গাইল জেলার ভূঞাপুরে যমুনা নদীর ভাঙ্গনরোধে দায়সারা ভাবে জিওব্যাগ ফেলার অভিযোগ উঠছে। জিওব্যাগে বালুর পরিবর্তে মাটি দিয়ে ভর্তি করে ভাঙ্গন কবলিত এলাকায় ফেলা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করছে ভাঙ্গনকবলিত মানুষ। সরেজমিনে দেখা যাায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ি ও ভালকুটিয়া গ্রামের ১ কিলোমিটার জুড়ে যমুনা নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে গতদুই সপ্তাহ যাবৎ। ভাঙ্গনে ইতোমধ্যে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। এতে তিনটি প্রাইমারি স্কুল, তিনশত বছরের কালীমন্দির, আধাঁ-পাকা ঘরবাড়িসহ শতাধিক পরিবার ভাঙ্গনের কবলে রয়েছে।

উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হালিম এডভোকেট

এদিকে ভাঙ্গন রোধে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ড এক কিলোমিটার ভাঙ্গন এলাকার মধ্যে মাত্র ৭৫ মিটার এলাকায় ভাঙ্গনরোধে ৫০ লাখ টাকার প্রকপ্লের অধীন জিওব্যগ ফেলার কাজ উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হালিম এডভোকেট। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার ঝোটন চন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।
টাঙ্গাইলের পানিউন্নয়ন বোর্ডের উপ- সহকারি প্রকৌশলী মফিজুল ইসলাম মজনু জানান, সঠিক জিওব্যাগে বালু ভর্তি করে ভাঙ্গন এলাকায় ফেলা হচ্ছে। কিছু কিছু নৌকায় জিওব্যাগে একটু সমস্যা আছে সেগুলো পরিবর্তন করা হয়েছে। তবে কাজের সিডিউলে বালু দিয়ে জিওব্যাগ ভর্তি করা হবে সেটা লেখা নেই। টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, জিওব্যাগ বালু দিয়ে ভর্তি করে ভাঙ্গন এলাকায় ফেলানোর জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। যেখানে জিওব্যগ ফেলানের কাজ হচ্ছে সেখানে পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন। তিনি সর্বক্ষন নজর দেখাশোনা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page