শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর-তারাকান্দি সড়কে যানবাহন চলাচল শুরু হবে দু’এক দিনের মধ্যেই
/ ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ৭:৪০ অপরাহ্ন
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কটি মেরামত কাজ চলছে
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কটি মেরামত কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক : যমুনা নদীর বন্যার পানিতে ভেঙে যাওয়া টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী (মলাদহ) নামক এলাকার ভাঙন স্থান পরিদর্শন করেছেন মেজর জেনারেল মো: মিজানুর রহমান শামীম (বিপি.পিএফসি)। এসময় তার সাথে ছিলেন, বিগ্রেডিয়ার জেনারেল মো. হাসান উজ-জামান ( এএফডব্লিউসি, পিএসসি)। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় এ পরিদর্শনে আসেন তারা। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ভাঙন মেরামতের ক্যাম্প পরিচালক লেফটেন্যান্ট আবরার শাহরিয়ার খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র মো: মাসুদুল হক মাসুদ, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, পৌর কাউন্সিলর মো. রফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কটি মেরামত কাজ চলছে
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কটি মেরামত কাজ চলছে

সড়ক পরিদর্শনকালে মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর সদস্যরা ভাঙনের শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি আগামী দু’এক দিনের মধ্যেই ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কটি মেরামত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এর পর সড়কটি যাতায়াতের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে তিনি ভোর সকালে তাড়াই বাঁধের রাস্তাটি পরিদর্শন করেন এবং ওই রাস্তাটি কাজ সম্পূর্ণ করা হয়েছে। সেই সাথে কাজে সহযোগিতা করায় তিনি প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি সহ গ্রামবাসীদের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত প্রকাশ, গত বুধবার (১৭ জুলাই) রাত ১২ টার দিকে এই ভূঞাপুর-তারাকান্দি সড়কের পাশের তাড়াই গ্রামের রাস্তা ও পরের দিন বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠের পাড় ভেঙে গিয়ে ১০ টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এরপর একইদিনে কয়েক ঘন্টার ব্যবধানে টেপিবাড়ী এলাকার বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সড়ক ভেঙে গিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ ও যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page