মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
এ সরকার জনগণের ভোটে হয় নাই তাই বন্যায় তাদের পাশে নাই
/ ৮৩ Time View
Update : রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ৬:৫৫ অপরাহ্ন
এ সরকার জনগণের ভোটে হয় নাই তাই বন্যায় তাদের পাশে নাই
এ সরকার জনগণের ভোটে হয় নাই তাই বন্যায় তাদের পাশে নাই

এ সরকার জনগণের ভোটে হয় নাই, ভূঞাপুরে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ড. খন্দকার মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: ইয়াবা ব্যবসায়ীরা মুক্তি পায় কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়া মুক্তি পায় না। অবৈধ অসামাজিক সরকারের হাত থেকে দেশ কে রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ সরকার মহামারি ডেঙ্গু রোগকেও গুজব বলে চালিয়ে দিতে চায়। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। হাই কোর্ট ও নিম্ন আদালত খালেদা জিয়াকে কারাগারে রাখে নাই রেখেছে স্বয়ং প্রধান মন্ত্রী শেখ হাসিনা। জনগণের প্রতি তাদের কোন বিশ্বাস নাই। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তাই তিনি বানবাসি মানুষের পাশে না থেকে লন্ডনে ঘুরতে গেছেন। শেখ হাসিনা লন্ডনে গিয়েছে তাকে বিএনপির নেতা কর্মীরা কালো পতাকা দেখিয়েছে। গতকাল রবিবার টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি শাখা কর্তৃক আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন।

এ সরকার জনগণের ভোটে হয় নাই তাই বন্যায় তাদের পাশে নাই
এ সরকার জনগণের ভোটে হয় নাই তাই বন্যায় তাদের পাশে নাই


তিনি আরো বলেন, দেশের মানুষ যখন বন্যার পানিতে ভাসে তখন তাদের পাশে থাকার কথা কিন্তু যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তাই জনগণের কথা চিন্তা না করে তিনি লন্ডন গেছেন ঘুড়তে। ইয়াবা ব্যবসায়ীরা মুক্তি পায় কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়া মুক্তি পায় না। ভোটার বিহীন নির্বাচনে অবৈধ সরকার গঠন করে দেশ পরিচালনা করছে।এই সময়ে খালেদা জিয়া ও আব্দুস সালাম পিন্টুর ত্রাণ বিতরণের কথা ছিল আজ তারা কারাগারে তাই তাদের পক্ষে আমরা এসেছি ত্রাণ দিতে ।
উপজেলার কোনাবাড়ি মাদরাসা মাঠে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল, সাধারণ সম্পাদক সেলুমুজ্জামান সেলু, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর হোসেন, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শ দুঃস্থ পরিবারের মাঝে ১০কেজি করে চাল,১কেজি করে ডাল, চিনি,লবন খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page