শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর চরাঞ্চলের ভুট্টা গাছের সবুজ পাতার সমাহার কৃষকের মুখে হাসি
/ ৮১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ৮:০২ পূর্বাহ্ন

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনার চরাঞ্চলের কৃষকদের মাঝে ভুট্টা চাষের দিন দিন আগ্রহ বাড়ছে। অন্য বছরের তুলনায় এবার তামাকের চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। যমুনার বুক চিরে জেগে ওঠা মাঠ জুড়ে দেখা যাচ্ছে ভুট্টা গাছের সবুজ পাতার সমাহার। এ যেন সবুজের এক নব দিগন্ত। ভুট্টা গাছের সঙ্গে মিশে আছে কৃষকের মধুর হাসি। ভুট্টা চাষের জন্য পরিবেশ অনুকুলে থাকলে বাম্পার ফলন আশা করছে চাষিরা। যমুনা চরাঞ্চলের কৃষকেরা বেশী লাভের আশায় গত কয়েক বছর যাবৎ অধিকাংশ জমিতে তামাক চাষ করে আসছিল। সম্প্রতি উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে তামাক চাষে জমির উর্বরতা নষ্ট, পরিবেশ দূষন ও তামাকের ক্ষতিকারক দিক গুলো তুলে ধরেন প্রান্তিক কৃষকদের মাঝে । অন্য দিকে একই জমিতে ভুট্টা চাষ করে অধিক লাভবান হওয়ার বিষয়টি কৃষকদের মাঝে তুলে ধরেন। কৃষি অফিসের এমন আশ্বাসে এখন দিগন্ত জোড়া যমুনার মাঠে বাতাসে দোল খাচ্ছে, সবুজ -শ্যামল ভুট্টা আর ভুট্টা। উপজেলার তিনটি ইউনিয়নে অন্য বছরের তুলনায় এবার তামাকের চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। গাবসারা,অর্র্জুনা ও গোবিন্দাসী ইউনিয়নে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে । গাবসারা গ্রামের ভুট্টা চাষী রেজাউল বলেন, এ বছর তামাক চাষ ছেড়ে দিয়ে ভুট্টা চাষ করছি। গত বছর বন্যা ও বন্যা পরবর্তী সময়ে বৃষ্টি পাতের কারনে ফসলের যে ক্ষতির সম্মুখীন হয়ে ছিলাম, তা এ বছর ভুট্টা চাষ করে পুষিয়ে নিতে পারব বলে মনে করছি। উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের ইউপি সদস্য ও ভুট্টা চাষীরা বলেন, এ বছর ভুট্টা ভালো ফলনের আশা করছি। প্রাকৃতিক আবহাওয়ার কারনে কাটুই পোকার লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তাদের পরামর্শে সেচ দেওয়ায় পোকা গুলো বেশে উঠলে পাখি সেগুলো খেয়ে ফেলে এবং পোকা গুলো মারা য়ায়। এর ফলে তারা মনে করেন ভুট্টা চাষে আর কোন সমস্যা হবে না।
ভূঞাপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,চলতি মৌসুমে উপজেলার যমুনা নদী বেষ্টিত চর গুলোতে প্রায় ১৫শ হেক্টর জমিতে এসিআই ১১১, করবি ১০০,এলিট ও মিরাকেল জাতের ভুট্টা চাষ করা হয়েছে। কৃষি অফিসের হিসাব মতে প্রায় ১৩ হাজার মেট্রিকটন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মোঃ জিয়াউর রহমান বলেন, নিয়মিত ভুট্টা চাষীদের পরামর্শ এবং সরকারি প্রণোদনা দিয়ে আসছি। ফলে যেভাবে কৃষকরা ভ্ট্টুা চাষে মনোযোগী ও পরিচর্যা করছে, তাতে তামাক চাষের তুলনায় তারা ভুট্টা চাষে দ্বিগুন লাভবান হবে বলে আশা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page