মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
গোপালপুরে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক আহতের ঘটনায় দুই বখাটে কারাগারে
/ ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৮:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক আহতের ঘটনায় দুই বখাটেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন। ওই দুই বখাটে হলো— উপজেলার জামতৈল গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বি (২০)।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৭ মার্চ) দুপুরে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করে। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকদের মারধর করে। পরে প্রধান শিক্ষক গিয়ে বাধা দিলে বখাটেরা তাকেও মরধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অন্য শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে রাতে প্রধান শিক্ষক বাদী হয়ে ওই দুই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ওই দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page