মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে কৃষি অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
/ ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৯:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আহ্সানুল বাসার। বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, উপ-প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত উপ-পরিচালক সাজ্জাদ হোসেন তালুকদার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মোঃ হযরত আলী, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ অাব্দুস সোবাহান আলী, মোঃ নাসির উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন এলাকার ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুন্নেছা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page