শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আমন ধানের বাম্পার ফলন শ্রমিক সংকটে কৃষক
/ ৮৪ Time View
Update : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ১০:১৩ অপরাহ্ন

মামুন সরকার ভূূঞাপুর  প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার কৃষকরা আগের সব লোকসান কাটিয়ে লাভের আশা করছেন। তাইতো কৃষকের মুখে হাসির ঝিলিক। কিন্তু কার্তিক মাস শেষ হতে না হতেই শুরু হয়েছে শীত। গ্রামাঞ্চলের মেঠোপথে এখন কুয়াশার হিমশীতল পরশ। হেমন্তের শীতের পরশটা উপভোগ্য হয়ে উঠে নবান্নে। তাই ভূঞাপুর উপজেলার সর্বত্র এখন আমন ধান কাটার ধুম চলেছে। মাঠে-ময়দানে শীত কিংবা রোদ্র উপেক্ষা করে চাষীরা ক্ষেত থেকে পাকা ধান সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত কিষাণ-কিষাণিরা। নতুন ধানে হবে নবান্ন। নতুন ধানের পিঠা পুলি, পায়েস, মুড়িমুড়কি ও মোয়াসহ নানা খাবার তৈরি হয় এই নবান্নের দিনে।

সরজমিনে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ সোনালী রঙের পাকা ধান ঝলমল করছে। ফলে পাকা ধান কাটতে এবং সেগুলো ঘরে তুলতে চাষীরা ব্যস্ত সময় পার করছে। অনেকে আবার ধান কেটেও ফেলেছেন। কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধা পর্যন্ত ধান কাটা ও সংগ্রহ কাজে ব্যস্ত এখানকার কৃষকরা। ধান কাটা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে কিছটা সমস্যা হচ্ছে। শ্রমিক পাওয়া গেলেও তাদের মজুরি দিতে হচ্ছে দিগুণ। একজন শ্রমিকের দৈনিক মজুরি ৫/৬শত টাকা।

উপজেলার ফলদা ইউনিয়নের কৃষক আজমত আলী বলেন, এবছর আমি ছয় বিঘা জমিতে আমন ধান চাষ করেছি ছয় বিঘায় আমার প্রায় ২২ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া প্রতিকূলে থাকায় ও পোকার আক্রমণ কম থাকায় ধানের ফলন ভালো হয়েছে। আশা করছি ছয় বিঘায় প্রায় ১২০ মন ধান পাবো। ফলন ভালো হওয়ায় আমি খুব খুশি। গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের কৃষক মোঃ তুলা মিয়া বলেন, নয় বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ফসলও বেশ ভালো হয়েছে। কয়েক বছর ধরে বন্যার কারণে ধান আবাদ করে চরম লোকসান হচ্ছিল। আশা করছি এবার বাজার ভালো থাকায় ঘরে অতিরিক্ত মুনাফা আসবে। অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের চাষী আবুল কাশেম বলেন, শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তারা। দৈনিক ৫/৬শত টাকা মজুরিতেও মিলছেনা ধান কাটার শ্রমিক। যারা আগে ধান কাটার জন্য দিন মজুরের কাজ করত তারা অনেকে এখন ঢাকায় রিক্সা চালায়, রাজমিস্ত্রির কাজ করছে। ফলে বাধ্য হয়ে পরিবার-পরিজন নিয়ে ধান কেটে ঘরে তুলছে তারা। নিকরাইল ইউনিয়নের আমন চাষী আব্দুল কাদের বলেন, চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হওয়ায় আমি অনেক খুশি। আশা করছি চলতি মৌসুমে বিঘাপ্রতি প্রায় ২৫ থেকে ৩০ মন ধান পাওয়া যাবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৈনিক আমার সংবাদকে জানান, মাঠ পযায়ে আমাদের কৃষি কর্মকর্তারা কাজ করেছেন এবং বিভিন্নভাবে কৃষকদের পরার্মশ দিয়েছেন। যার ফলে উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এবার লাভের মুখ দেখবে এমনটাই আশা করছেন কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, উপজেলায় ৫ হাজার ৭ শত হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল। আবহাওয়া ভালো থাকায় ওই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। গত দুই-তিন বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। তবে উপজেলায় শ্রমিক সংকটের কারণে কৃষককে ঘরে ধান তুলতে বেশ বেগ পেতে হচ্ছে। এই সংকট উত্তরণের জন্য মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ধান কাটার জন্য রিপার মেশিন দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

2 responses to “ভূঞাপুরে আমন ধানের বাম্পার ফলন শ্রমিক সংকটে কৃষক”

  1. […] পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। ওই সময় ধানের ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে সাংবাদিকদের করা এক […]

  2. […] ত্রাণ সহায়তা দেয়া হবে।পরে মন্ত্রী ভূঞাপুর উপজেলার গাবসারা ও নিকরাইল ইউনিয়নে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page