শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
অপরিকল্পিতভাবে ড্রেজিং করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভূঞাপুর চরাঞ্চলের কৃষক
/ ৩৪ Time View
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৩:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকায় অপরিকল্পিতভাবে কৃষকের জমি খনন করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরাঞ্চল গাবসারা ও অর্জুনা ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষক।

শনিবার (২৬ ডিসেম্বর) গাবসারা ইউনিয়নের রুলিপাড়া গ্রামে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিয়া, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, এলাকাবাসী মনিরুজ্জামান মিন্টু, খন্দকার আসলাম, মো. মহর আলী মন্ডল, আব্দুস সালাম, খোরশেদ আলম প্রমুখ। বক্তারা জানান, ফসলি জমির উপর নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার কৃষক। কৃৃষকের ১০০ একর জমিতে ইতোমধ্যে বাদাম, ধান, তরমুজ, কালাই, গম ইত্যাদি ফসল রোপণ করা হয়েছে। ড্রেজিং করা হলে সকল সম্পত্তি নদীতে চলে যাবে।  নদীর পাড়ের ফসলি জমিও ভাঙনের কবলে পড়বে। এভাবে অপরিকল্পিত ড্রেজিং করলে চরে মানুষ বসবাস করতে পারবে না। তাই ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধের দাবি জানান। ড্রেজিংয়ের প্রতিবাদ করায় বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও সমাবেশে জানানো হয়। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page