মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কালিহাতীতে ২ জনকে কারাদন্ড শিক্ষকসহ ১৯ পরীক্ষার্থী বহিস্কার
/ ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯, ৫:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে চলমান জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ২ জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও এক মাদ্রাসা শিক্ষকসহ ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পরীক্ষা চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

প্রতিকী ছবি

কারাদন্ড প্রাপ্তরা হলো- ঘাটাইল উপজেলার শোলাকিপাড়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে শামীম রেজা(২৬) ও একই উপজেলার ভদ্রবাড়ী গ্রামের আহাম্মেদ মিয়ার ছেলে ফনি মিয়া(৬৫) এবং বহিস্কৃতরা হলো-তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা নিকলা-দরিপাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শওকত আলমসহ একই কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী ও গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন এবং কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্রে নকল চলার দায়ে দায়িত্বে থাকা এক মাদ্রাসা শিক্ষকসহ ৯ জন পরীক্ষার্থী, গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন ও কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জনসহ মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছেFacebook45Twitter

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page