নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাঁচ টিকড়ী গ্রাম থেকে বেড় হয়ে মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বক্তব্যে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, বিদেশে বসে ফ্যাসিস্ট হাসিনার কথায় দেশের মাটিতে নৈরাজ্যের সৃষ্টি করলে আমরা নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে যা-যা দরকার তাই করবো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: কালাম মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক মো:ইব্রাহীম ভূইয়া,ইউনিয়ন বিএনপির সভাপতি মো:আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো ফরহাদ হোসেন, টাঙ্গাইল শহর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো:শিহাব হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক খন্দকার হাফিজুর রহমান আরিফ, শ্রমিকদল সভাপতি মো:লিটন প্রমূখ।এছাড়া ইউনিয়ন বিএনপির ৯ টি ওযার্ডের সভাপতি -সম্পাদকবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


