শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
প্রকৃতি যেন নতুন হলদে শাড়ি পরা তরুণীর সাজে সজ্জিত
/ ৪১ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৯:১৬ অপরাহ্ন

আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধি:
সবুজ শ্যামল প্রকৃতি ও ষডঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে ফসলের মাঠের চিত্র। ঋতু বৈচিত্র্যের এ খেলার ধারাবাহিকতায় এবার শীতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ানাধীন ফসলের মাঠের দৃশ্যপট।প্রকৃতি যেন নতুন হলদে শাড়ি পরা তরুণীর সাজে সজ্জিত ।

উপজেলার বিস্তীর্ণ এলাকায় এ মৌসুমে ব্যাপক সরিষার চাষ করা হয়েছে। মাঠজুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। চারিদিকে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের বর্ণিল সমারোহ। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অপরূপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। সকালের মিষ্টি রোদ আর বিন্দু বিন্দু শিশির ছুঁয়ে যায় সেই ফুলগুলোকে। সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন এখন উপজেলার বিভিন্ন ফসলের মাঠ।কেউ আবার এই ফুরের ভিতরে নিজের সেলফি তুলে নিজেকে একটু রাঙিয়ে নিচ্ছে। জানা গেছে, সরিষা চাষে খরচ অনেক কম কিন্তু লাভটা বেশি হওয়ায় অনেকেই সরিষা চাষে আগ্রহী। এ মৌসুমে অনেক কৃষক সরিষা শাক ব্যবসায় কভাবে উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হয়েছে। সরিষার ক্ষেত হলুদ ফুলে যেন দিক দিগন্ত রাঙিয়ে দিয়েছে। হলুদ হাসিতে একাকার বিস্তীর্ণ মাঠ। প্রতিবছর সরিষার ফলন ভাল হওয়ায় বাড়ছে সরিষার চাষাবাদ। তাই চলতি মৌসুমে পাল্টে গেছে উপজেলার দিগন্ত জোড়ো মাঠের চিত্রও। প্রকৃতি যেন নতুন রূপে হলদে শাড়ি পরা তরুণীর সাজে সজ্জিত হয়ে আছে। মাঠের পর মাঠ শুধু সর্ষে ফুলের হলুদ হাসিতে রাঙিয়ে দিয়েছে এ উপজেলার বাস্তব চিত্র। সরেজমিনে যশোর সদর উপজেলার জামুরিয়া ইউনিয়নের কৃষক হাবিব মিয়ার সাথে আলাপকালে জানা যায়, বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথেই তারা সরিষার বীজ বুনে থাকে। কম সময়ে এ ফসল কৃষক ঘরে তুলতে পারে দ্রত। যে জমিতে কৃষক সরিষা বুনেছে এগুলোতে একসময় প্রচুর আলু আবাদ করতো বলে জানান তিনি। কিন্তু আলুতে তেমন লাভবান হচ্ছে না বিধায় এখন প্রায় আলুর জমিতে সরিষা বুনেছেন তারা। তিনি আরও বলেন, সরিষাসহ বিভিন্ন কৃষি পণ্যের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এখানকার কৃষকরা আরো বেশি উপকৃত হতো।
উপজেলার কান্দুলিয়া গ্রামের কৃষক আব্দুল কাদের ও গৌরাঙ্গী গ্রামের কৃষক লেবু মিয়া জানান, এবার চার বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রাকৃতিক দুযোর্গ না হলে বাম্পার ফলনের আশা করছেন। এতে খরচ বাদে প্রতি বিঘায় ১২ থেকে ১৪ হাজার টাকা আয় হবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ড.উম্মে হাবিবা জানান, উপজেলায় ২ হাজার ২ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কম খরচে অধিক মুনাফা হওয়ায় প্রতি বছরই সরিষা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর আমাদের ৫৫৭ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে । সরকারী ভাবে ও বিভিন্ন প্রকল্পের সহায়তায় উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। কৃষি অফিস থেকে কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা আবাদের জন্য সব সময়ই উৎসাহ ও সহায়তা করে থাকি। উপযুক্ত বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page