শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম অকেজো দেড় ঘন্টা সেতুতে টোল আদায় বন্ধ
/ ৩৭ Time View
Update : শুক্রবার, ১ মার্চ, ২০১৯, ৩:১৪ অপরাহ্ন

তপু, ভূঞাপুর : বঙ্গবন্ধু সেতুতে টোল সিস্টেম বিকল হওয়ায় যানচলাচল বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে ম্যানুয়ালে টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে ৩টা ২০মিনিটের পর সেতু কর্তৃপক্ষ ম্যানুয়ালে টোল আদায় শুরু করলে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়।
সেতু সূত্রে জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এরআগে কয়েকবছর টোল আদায় করেছে বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সিএনএস টোল আদায়ের সময় তাদের নিজস্ব সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করতো। পরবর্তিতে সিএনএসের কন্ট্রাক্ট বাতিল হলে তাদের সিস্টেম দিয়ে টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। এতে মাঝে মধ্যেই সিস্টেম বিকল হয়ে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত টোল আদায়ের সিস্টেম বিকল হওয়ায় সেতু দিয়ে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত সিস্টেম অচল ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়ালে টোল আদায় করলে যানচলাচল শুরু হয়। এসময় সেতুর উভয়পাড়ে কিছুটা যানজট ছিল। সেতুতে টোল আদায় শুরু হওয়ার পর যানজট স্বাভাবিক হয়। এরআগেও মাঝেমধ্যে এমন ঘটনা ঘটেছে সেতুতে।
বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সিএনসের সিস্টেম ভাড়া নিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে। ইন্টারনেটের জটিলতার কারনে এরকম হয়েছে। তারপরও যাতে সেতুতে যানজটের ভোগান্তি না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালে টোল আদায় করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page