শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বেড়াতে গিয়ে যমুনায় প্রাণ গেল ৫ বছরের শিশু রাবেয়ার
/ ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ১:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যমুনা নদীর তীরে বেড়াতে গিয়েছিলো ৫ বছরের শিশু রাবেয়া। কিন্তু সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি রাবেয়া ও তার পরিবারের লোকজনের মাঝে। বালুবাহী ভলগেটের উপর দাঁড়িয়ে ছবি তোলার সময় নদীতে পড়ে যায় শিশু রাবেয়া। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে ।

রাবেয়ার চাচা সাদ্দাম হোসেন জানান, ঈদ উপলক্ষে বুধবার বিকালে পরিবারের সবাই ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যাই। এসময় রাবেয়ার বাবা এরশাদ আলী রাবেয়াকে বালুবাহী ভলগেটের উপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে সে নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি।

পুলিশ এবং ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্তও তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রাবেয়ার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়া মাত্রই টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page