শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভুঞাপু‌রে পাঁচ‌টি ইউ‌নিয়‌নের ৪০ গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দি খাদ্য ও সুপেয় পা‌নির ত‌ীব্র সংকট
/ ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: : টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে পাঁচ‌টি ইউ‌নিয়‌নের ৪০ গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছেন। যমুনা নদী‌র পা‌নি বাড়ায় বন্যার্ত এসব গ্রামে খাদ্য ও সুপেয় পা‌নির ত‌ীব্র সংকট দেখা দিয়েছে।

বুধবার (১৭ জুলাই) উপ‌জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ঘরবা‌ড়ি‌তে পা‌নিতে নিমজ্জিত থাকায় গরু-ছাগল ও প‌রিবার নি‌য়ে অনেকেই উচু প্রাথ‌মিক বিদ্যালয়গু‌লোতে আশ্রয় নি‌য়ে‌ছেন। আর এ জন্য উপ‌জেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০টি স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় বন্ধ রাখা হ‌য়ে‌ছে।টাঙ্গাই‌লের পা‌নি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ভুঞাপুর উপ‌জেলায় যমুনা নদীর পা‌নি বিপদসীমার ৭২ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবাহিত হ‌চ্ছে। আরও দুইদিন যমুনার পা‌নি বাড়ার সম্ভাবনা আছে।উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নি‌য়‌নের চারটি গ্রাম, নিকরাইল ইউ‌নিয়‌নে আটটি, গাবসারা ইউ‌নিয়‌নে ছয়টি, অর্জুনা ইউনিয়‌নে ১৮টি ও ফলদা ইউ‌নিয়‌নের তিন‌টি গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছেন। এর আগে গত ক‌য়েক‌দি‌নের নদীভাঙ‌নে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের তিন‌টি গ্রা‌মে শতা‌ধিক পরিবার গৃহহারা হ‌য়ে প‌ড়ে‌ছে। ক‌য়েক‌ গ্রা‌মের ভাঙ‌নে ফসলি জ‌মি নদীগ‌র্ভে চ‌লে গে‌ছে।

ভাঙন ও বন্যার কার‌ণে দি‌শেহারা মানুষ

ভাঙন ও বন্যার কার‌ণে দি‌শেহারা মানুষ মানব‌বেতর জীবন যাপন কর‌ছেন। জায়গাসহ ঘরবা‌ড়ি হা‌রি‌য়ে বহু মানুষ নিঃস্ব হ‌য়ে গেছেন। তাদের অনেকেই খোলা আকা‌শের নি‌চে বসবাস করছেন। অনেকেই আত্মীয়স্বজনের বা‌ড়ি‌তে আশ্রয় নি‌য়ে‌ছেন।ভাঙনকব‌লিত মানু‌ষের অভিযোগ, ভাঙন‌রো‌ধে কার্যকর কোনো উদ্যোগ নেয়‌নি পাউবো। সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করলে কাউকে বা‌ড়িছাড়া হতে হতো না। আঘাত হান‌তে পার‌তো না প্রমত্তা যমুনা।স্থানীয় গাবসারা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মু‌নিরুজ্জামান ম‌নির জানান, এই ইউনিয়ন পু‌রোটাই চরাঞ্চল। বন্যার কার‌ণে পু‌রো ইউনিয়‌নের ৫০টি গ্রা‌মে পা‌নি ঢুকেছে। এতে বেশ ক‌য়েক‌টি গ্রাম পু‌রোপু‌রি ত‌লিয়ে গে‌ছে। এখন পর্যন্ত কোনো ধর‌নের ত্রাণ সহায়তা পাওয়া যায়‌নি।উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বন্যাকব‌লিত মানুষ‌দের সহ‌যো‌গিতার জন্য সব ধর‌নের ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। চি‌কিৎসা‌সেবার জন্য মোবাইল টিম গঠন করা হ‌য়ে‌ছে।টাঙ্গাইল পাউবো’র বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে টাঙ্গাইলের যমুনা, নদীতে পানি আরো বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি বিপদসীমার ৭২ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page