শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর যমুনার চরাঞ্চলে সন্তানকে চৌকিতে শুয়াইয়ে কাঁধে নিয়ে ছুটছেন চিকিৎসার জন্য ডাক্তার বাড়ি
/ ৪২ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০১৯, ৭:৪৯ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: যমুনা চরাঞ্চল রাস্তা-ঘাট ভাঙা। যাতায়াতের জন্য নেই কোনো যানবাহন। মোটর সাইকেল চলাচল করলেও অর্থাভাবে অসহায় ও দরিদ্র ছানু মন্ডল (৩৫) ও তার ছোট ভাই যমুনা চরাঞ্চলের রাস্তা দিয়ে হাঁটু ভাঙা আহত সন্তান কে চৌকিতে শুয়াইয়ে কাঁধে নিয়ে ছুটছেন সিরাজগঞ্জের হাড় ভাঙা এক চিকিৎসা কেন্দ্রের ডাক্তার বাড়ি। এ দৃশ্য দেখার জন্য রাস্তায় শতশত লোকজন রাস্তায় ভিড় জমাচ্ছে। করছে নানা রকম উপহাস। কেউ কেউ আবার তাদের এমন দৃশ্য দেখে চোখের পানিও ফেলছে। প্রকাশ করছে দুঃখ। অনেকেই নিচ্ছে আনন্দ।শনিবার (২২ জুন) সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে এমন ঘটনা দেখা গেছে যমুনা নদীর অংশে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৬৫ নং রুলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।জানা যায়, ছানু মন্ডলের বাড়ি উপজেলার রুলীপাড়া গ্রামে। তিনি পেশায় দিনমুজুর ও হতদরিদ্র। তার আহত ছেলের নাম ইমরান হোসেন। বয়স (৮)। ইমরান ওই বিদ্যালয়ের ২য় শ্রেণির মেধাবী ছাত্র।গত শুক্রবার ( ২১ জুন) বিকেল বেলা খেলার সময় আঘাত পেয়ে হাঁটু ভেঙে যায়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়ার জন্য কোনো বিকল্প ব্যবস্থা ও উপায় না পেয়ে হতাশ হয়ে বাড়িতে পড়ে থাকা নামাজ পড়ার ছোট চৌকিতেই ছেলেকে শুয়াইয়ে ও চৌকির দু’পাশে একটি বাঁশের অংশ রশি (দড়ি) বেঁধে কাঁধে করে নিয়ে নৌকা ঘাটে যায় ইমরানের বাবা ছানু মন্ডল ও তার ছোট চাচা।এ সময় কথা হয় ইমরানের বাবা ছানু মন্ডল ও তার চাচার সাথে প্রতিবেদকে বলেন- গত শুক্রবার ইমরান খেলার সময় হাঁটুতে আঘাত পায়। আঘাতের পর ওর বন্ধরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যাই। দেখি ইমরান পায়ের ব্যথায় প্রচন্ড কান্না করছে। এরপর তাকে সোজা হয়ে দাঁড়াতে বললে আর দাঁড়াতে পারে না। নিশ্চিত হলাম হাঁটু ভেঙে গেছে। পরে তাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।তারপর কোনো যানবাহন না থাকায় বিকল্প উপায় না দেখে চৌকিতে শুয়াইয়ে নিয়ে ইমরানের চিকিৎসার জন্য বাড়ির পাশের নৌকা ঘাট পর্যন্ত কাঁধে নিয়ে যাই আবার চিকিৎসা শেষে নৌকা থেকে নামিয়ে পুনরায় বাড়িতে নিয়ে আসি। যা দেখে লোকজন নানা ধরণের মন্তব্য করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page