শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে কলেজ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
/ ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ৪:৩১ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস’র) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের শহীদ জিয়া মহিলা কলেজ অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সম্মেলন অনুষ্ঠানে উপজেলা শাখার বাকশিস’র সহ-সভাপতি ড. মনোয়ারুল ইসলাম মনো’র সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা আওয়াম লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল জেলা শাখার বাকশিস’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আজহারুল ইসলাম মিয়া, যুগ্ম-সম্পাদক এস.এম আ: আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাকশিস’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মির্জা মহীউদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা শাখার বাকশিস’র সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা গবেষক শফিউদ্দিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বাকশিস’র উপজেলা শাখার বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মশিউর রহমান। দ্বি-বার্ষিক সম্মেলনে আলোচনার শেষে দু’বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট ১টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয় ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page