নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কালের কণ্ঠ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন কালের কণ্ঠের শুভ সংঘ।অনুষ্ঠানে শুভ সংঘ ভূঞাপুর এর সভাপতি মামুন তরফদারের সভাপতিত্বে ও সাংবাদিক আখতার হোসেন খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কালের কণ্ঠ পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম, অর্থ সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন সরকার, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, কার্যকরী সদস্য আল-আমিন শোভন, মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, সাংবাদিক ছানোয়ার হোসেন, আব্দুল লতিফ তালুকদার, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহিম মিঞা, কাজী গোলাম রব্বানী ইমরান, রফিকুল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, তৌফিকুর রহমান মানিক।


