শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
/ ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮, ১১:২৫ অপরাহ্ন


আ:রশিদ তালুকদার
টাঙ্গাইলের ভূঞাপুরে নবাগত জেলা প্রশাসক মো.শহিদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনিক কর্মকর্তা ,জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাবেক এমপি শামছ’ল হক তালুকদার ছানু,থানার নবাগত অফিসার ইনচার্জ রাশিদুল আলম, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক মো.আশরাফ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুল ইসলাম, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, টাঙ্গাইল জেলা শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নত। তার প্রতিফলন সমাজের সর্বস্তরে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনকল্যানে গনমাধ্যমকর্মীসহ সকলের সহয়োগিতা কামনা করেন তিনি।এর আগে তিনি গোপাল পুর উপজেলায়ও মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page