শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ডোবার পাশ থেকে একটি মাথার খুলি উদ্ধার
/ ১০২ Time View
Update : সোমবার, ৩ জুন, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবার পাশ থেকে একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৩ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত্যু কোরবান আলী মাস্টারের বাড়ীর উত্তর পাশ থেকে এই মাথার খুলি উদ্ধার করা হয়। খুলিটি উদ্ধারের পর থেকেই এক রহস্যের সৃষ্টি হয়েছে। দেহের বাকি অংশের এখনো সন্ধান মেলেনি। মাথার খুলিটি ৯ দিন আগে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রী শর্মিলার কিনা এ নিয়েও সৃষ্টি হয়েছে নানা গুনজ্ন। তবে ঘটনাস্থলে মিলেছে নিখোঁজ হওয়া শর্মিলার জামা। সরেজমিনে গিয়ে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পূর্বপাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়েই ছুটে যায় ভূঞাপুর থানা পুলিশ। স্থানীয়রা জানান- সকালে খেলতে গিয়ে এলাকার ছেলেরা জানায় ডোবার পাশে বস্তার মধ্যে একটা মাথার খুলি দেখা যাচ্ছে। খবর পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে। তবে এটা ৯ দিন আগে চিতুলিয়া পাড়া থেকে নিখোঁজ হওয়া শর্মিলার মাথার খুলি কিনা সন্দেহ লাগছে। কেউ ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য এ ধরনের কাজ করতে পারে জানান তারা। তবে পুলিশ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে গভীর তদন্তের অনুরোধ জানান তারা।

শর্মিলার চাচা কাইয়ুম মিয়া জানান, এটি শর্মিলার লাশ কিনা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। মাথার খুলির চামড়া গুলো পচে গেছে। কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লন্ড-ভন্ড করে ফেলেছে। তবে তার পড়নের লাল জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার খুলি হতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও ঘটনাস্থালে আসেন সিআইডি ও পিবিআইয়ের টিম।এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থলে ফরেনসিক টিম রয়েছে। মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। পরে জানা যাবে মাথার খুলিটি ৯ দিন আগে নিখোঁজ হওয়া শর্মিলার কিনা।উল্লেখ্য, গত ২৬ মে বাড়ীর পাশে খেলতে বের হয় শর্মিলা। হঠাৎ দুপুর ২:৩০ টার দিকে তার খোঁজ নেয়া হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পাওয়া না গেলে ভূঞাপুর থানায় একটি জিডি করা হয়।হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল পাজামা। শর্মিলা উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের মোঃ সুমন মিয়ার মেয়ে এবং গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম কোরবান আলী মাস্টারের নাতনি। মেয়েটি গোবিন্দাসী তানিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page