শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বায়নাপত্রে  স্বাক্ষর জাল দোকান দখলের চেষ্টা থানায় মামলা না নেওয়ার অভিযোগ
/ ৫২ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮:২৮ অপরাহ্ন

আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর ঃ  টাঙ্গাইলের ভূঞাপুরে বায়নাপত্রে স্বাক্ষর জাল ক‌রে  দোকান দখ‌ল ও মারধর করার ঘটনায় থানায় অ‌ভি‌যোগ দিলেও মামলা রেকর্ড না করার অভি‌যো‌গে সংবাদ স‌ম্মেলন ক‌রেছে ভুক্ত‌ভোগী প‌রিবার।

সোমবার (২১ আগষ্ট) দুপুরে গোবিন্দাসী বাজারে ভুক্ত‌ভোগী সুরেশ চন্দ্র কর্মকার তার দোকানে এই সংবাদ স‌ম্মেলন ক‌রেন। এসময় স্থানীয় প্রভাবশালী নুরুজ্জামান নিরব ও সু‌রেশ কর্মকা‌রের ত্যাজ্যপুত্র সন্তান বিপ্লবের বিরু‌দ্ধে স্বাক্ষর জাল ক‌রে দোকান দখ‌লের চেষ্টা, মারধর ও হত্যার হুম‌কির অ‌ভি‌যোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে সু‌রেশ কর্মকার ব‌লেন, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য আমি সিরাজগঞ্জ ছিলাম। এই সুযোগে স্বাক্ষর জাল করে দোকান বিক্রির নামে ধর্মান্তা‌রিত হওয়া ত্যাজ্যপুত্র সন্তান বিপ্ল‌বের মাধ্যমে স্থানীয় প্রভাবশালী নুরুজ্জামান নিরব ২০ লাখ টাকার বায়নাপত্র করে। প‌রে বাড়িতে আসার পর বাজার স‌মি‌তির কর্মকর্তা‌দের মাধ্যমে বায়নাপ‌ত্রের বিষয়‌টি জান‌তে পা‌রি। এর কিছু‌দিন পর হঠাৎ করে নুরুজ্জামান লোকজন নিয়ে দোকান দখলের জন্য হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে আমি ও আমার ছেলে র‌বি কর্মকা‌রের উপর হামলা করে গুরুত্বর আহত করে। এছাড়াও দুইজন না‌তীকেও মারধর করা হয়। প‌রে জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন ক‌রে সহ‌যো‌গিতা চাইলে থানা পু‌লিশ এসে চি‌কিৎসা গ্রহ‌ণের পরামর্শ দেন। প‌রে চি‌কিৎসা নি‌য়ে থানায় অ‌ভি‌যোগ দি‌লেও পু‌লিশ স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়‌টির সমাধা‌নের কথা ব‌লে। এরপর‌ও বারবার থানায় গি‌য়ে প্রতিকার এবং মামলা গ্রহণ ক‌রে আইনগত কোন ব‌্যবস্থা গ্রহণ ক‌রে‌নি থানা কর্তৃপক্ষ। প‌রে আমরা কো‌র্টে মামলা দা‌য়ের ক‌রে‌ছি। সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, গো‌বিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ইকরাম উদ্দিন তারা মৃধা, ভুক্ত‌ভোগী সু‌রেশ কর্মকারের ছে‌লে র‌বি চন্দ্র কর্মকার ও ছে‌লের বউ দূর্গা রানী কর্মকার। অ‌ভিযুক্ত নুরুজ্জামান নির‌ব বি‌দে‌শে থাকায় তার বক্তব‌্য নেয়া সম্ভব হয়‌নি। গো‌বিন্দাসী বাজার স‌মি‌তির সভাপ‌তি স‌রোয়ার হো‌সেন আকন্দ ব‌লেন, সংখ‌্যালঘু নিরহ মানুষ পে‌য়ে ভুয়া কাগজপত্র তৈ‌রি ক‌রে দোকান দখল ক‌রতে গি‌য়ে‌ছিল তারা। প‌রে দীর্ঘদিন দোকান বন্ধ ছিল। পরব‌র্তিতে বাজার স‌মি‌তি কর্তৃপক্ষ দোকান খু‌লে সু‌রেশ কর্মকার‌কে দোকানদারী ক‌রতে দেয়া হ‌য়েছে। ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ফ‌রিদুল ইসলাম ব‌লেন, এই বিষ‌য়ে কোন অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। সু‌রেশ না‌মের ওই লোক থানায় আসে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page