মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
/ ৬৮ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদকঃ ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। এ ঘটনায় শনিবার দুপুরে বরের অভিভাবককে ২০ হাজার টাকা জরিমানা ও বর-কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিয়ে বিয়ে না দেয়ার মুচলেকা দিয়ে বরকে ছেড়ে দেয়া হয়।

জানা যায় উপজেলার খানুরবাড়ি গ্রামের গোলাপ শেখের ছেলে রফিকুল ইসলামের (১৭) সাথে গত শুক্রবার পারিবারিক ভাবে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর বিয়ের দিন ধার্য্য হয় । ওই দিন রাত ১০টায় বর পক্ষ আসে কনের বাড়ি কুকাদাইর গ্রামে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে পুলিশসহ উপস্থিত হন সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন । এসময় বরকে রেখে তার স্বজনরা সবাই পালিয়ে যায়। বর রফিকুল ইসলামকে পুলিশ হেফজতে রাখা হয়। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরের অভিভাবকে ২০হাজার টাকা জরিমানা ও বর-কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা দিলে বরকে ছেড়ে দেয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page