শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
/ ৫৭ Time View
Update : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের বসতঘর থে‌কে সুলতানা সুরাইয়া (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। শুক্রবার বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পু‌লিশ। স্থানীয়রা জানায়, পশ্চিম ভূঞাপুর এলাকায় একাই থাকতেন সুলতানা সুরাইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তার ফোন বন্ধ পেয়ে বাড়িতে গি‌য়ে ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হওয়ায় গেট টপকে ঘরে উঁকি দেয়। এ সময় ঘ‌রের মেঝেতে পড়ে ছিল তার গলাকাটা মরদেহ। নিহতের ছে‌লে আবু সা‌য়েম আকন্দ ব‌লেন, মা একাই থাক‌তেন বা‌ড়ি‌তে। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক‌রে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কর‌ছি। ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ ব‌লেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একদিন আগে তাকে হত্যা ক‌রে ফে‌লে রেখে গে‌ছে দুষ্কৃতিকারীরা। মরদেহ ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদন্ত করে দোষী‌দের আইনের আওতায় আনা হ‌বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page