শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ভুয়া পুলিশের চাঁদা দাবি, ৩ যুবক আটক
/ ৩৯ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভুয়া পুলিশ পরিচয়ে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে পাট ক্ষেতে নিয়ে মারধর ও চাঁদা নেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জুলাই) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন- উপজেলার খুপিবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে কাওসার (২২), ছাব্বিশা গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫) এবং ফসলান্দি গ্রামের শামসুল হকের ছেলে সিফাত (২৫)।কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে যমুনা নদীরপাড়ে বসেছিলাম। হঠাৎ কাওসারের নেতৃত্বে ৭-৮ জন যুবক পুলিশ পরিচয়ে আমাকে হাত ও মুখ-বেঁধে পাট ক্ষেতে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা দিতে অস্বীকার করলে আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।এ সময় তাদের সাথে থাকা পরিচিত কাওসারকে বাড়িতে পাঠালে সে আমার স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসে এবং মোবাইলের বিকাশে থাকা ১৮ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেন। পরে পরিবারের লোক কাওসারের পেছন এসে আমাকে উদ্ধার করে এবং তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করে। পরে ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে তাদের আটক করে।এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশ পরিচয়ে ওই ব্যবসায়ীর কাছ টাকা হাতিয়ে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে। ভুক্তভোগী বর্তমানে ভূঞাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি এখনো অভিযোগ করেনি। তবে, তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page