শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের পুঁতে রাখা লাশ উদ্ধার, আটক – ৩
/ ৬৭ Time View
Update : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের সার পলশিয়া গ্রাম থেকে আব্দুল হক (৫৫) নামের এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে পলশিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে একই গ্রামের জয়নব বেগম পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে ফোন করে ডেকে নেয় ঐ মাদরাসা শিক্ষককে।আব্দুল হক রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে নিহতের স্ত্রী ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ করেন । পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কথামতো জয়নবের বাড়ি গেলে তার বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- সার পলশিয়া গ্রামের জয়নাল আবেদীন ,জাহানারা ( জয়নব) ও তার স্বামী আব্দুল বারেক।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছ। এঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page