শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপু‌রে যমুনা নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদণ্ড
/ ৪০ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৬:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে যমুনা নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে পাঁচ জন‌কে এক সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ অ‌ক্টোবর) সকা‌লে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মোছা: ইশরাত জাহান।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন, নারায়নগ‌ঞ্জ সি‌টির দেবর (নাগবা‌ড়ির) গ্রামের মৃত ইউসুফ ব‌্যাপারীর ছে‌লে রাজ্জাক বেপারী, ভুঞাপুর উপ‌জেলার গোবিন্দাসী ইউ‌নিয়‌নের ভালকু‌টিয়ার আনছার আলী মন্ড‌লের ছে‌লে রমজা মন্ডল, একই গ্রা‌মের মৃত শুকুর আলী শে‌খের ছে‌লে রাজ্জাক শেখ, কি‌শোরগঞ্জ জেলার হো‌সেনপুর থানার চরকা‌টিহা‌ড়ি গ্রা‌মের মৃত বাচ্চু ফ‌কি‌রের ছে‌লে রিফাত ফ‌কির ও একই গ্রা‌মের সুলতান মিয়ার ছে‌লে মাসুদ মিয়া।র‌বিবার (১৬ অ‌ক্টোবর) রা‌তে উপ‌জেলার গো‌বিন্দাসী এলাকার যমুনা নদী থে‌কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তা‌দের আটক করে ভূঞাপুর থানা পুলিশ। আটককালে বালু উ‌ত্তোলনের কা‌জের বলগেট ও ড্রেজার মে‌শিন জব্দ করা হয়।এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মোছা: ইশরাত জাহান ব‌লেন, যমুনা নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলনের অপরাধে পাঁচজনকে আটক ক‌রে থানা পুলিশ। পরে প্রত্যেক‌কে ৭ দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে বালু উ‌ত্তোলন ব‌ন্ধে অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page