শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত
/ ৭৯ Time View
Update : রবিবার, ১১ মার্চ, ২০১৮, ১০:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’- এই প্রতিপাদ্য নিয়ে গত ৬ মার্চ থেকে শুরু হওয়া জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে রবিবার বেলা ১১ টায় টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা উপকরণ মেলা। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর রাজিয়া সুলতানা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,মোঃ সাইফুল ইসলাম ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ জামাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুরুজ্জামান মিঞা,ভূঞাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এ মেলায় উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌর সভার ১ টি করে স্টল অংশ গ্রহন করে।বিকেলে স্টল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী।
উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন বলেন,কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের সাথে পরিচিত করা ও শিক্ষকদের মানসম্মত পাঠদানের লক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page