শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মির্জাপুরে নিজের শিশু সন্তান‌কে ধর্ষণের অভি‌যোগে বাবা গ্রেপ্তার
/ ৩৫৩ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু সন্তান‌কে (১১) ধর্ষণের অভি‌যোগ উঠে‌ছে বাবার বিরু‌দ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবা মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ফেনী জেলা সদর থেকে মোজা‌ম্মে‌ল‌কে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়ার দেলাজ মিস্ত্রির ছেলে।
উপজেলার গোড়াই বালুর মাঠ এলাকায় একটি টিনসেড পাকা বাড়ী ভাড়া নিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাস করতেন মোজাম্মেল।
মামলা সূত্রে জানা গেছে, মোজ্জামেল হোসেন গোড়াই-সখিপুর সড়কে সিএনজি চালা‌তো। তার স্ত্রী গোড়াই সাউথ ইস্ট টেক্সটাইল কারখানায় চাকরি করেন। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে তারা গোড়াই এলাকার ওই বাসায় ভাড়া থাকেন। গত ২৭ মার্চ সকাল ছয়টা দশ মিনিটে শিশু কন্যাকে বাসায় রেখে তার মা কারখানায় চলে যান।
দুপুরে তার মা বাসায় ফিরলে শিশুটি জানায়, তার শরীরের স্পর্শকাতর জায়গায় ব্যথা করছে। পরে ব্যাথার ওষুধ কিনে খাওয়ান মা। কিন্ত তাতেও ব্যথা না কমায় ৫ এপ্রিল মেয়েটি তার মাকে জানায়, বাড়িতে একা পেয়ে তার বাবা তাকে ধর্ষণ করে ব্যথা দিয়েছে। একথা কাউকে বললে তাকে জানে মেরে ফেলা হবে বলে হুমকিও দিয়েছেন তার বাবা।
এদি‌কে ঘটনা জানার পর শিশুটির মা ওইদিনই মির্জাপুর থানায় বাবা মোজাম্মেল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন। এদিকে মামলার পর থেকে ধর্ষক মোজাম্মেল আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ফেনী জেলা সদর থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার প‌র ফেনী জেলা সদর থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।তি‌নি আরো বলেন, প্রাথ‌মিক স্বীকা‌রো‌ক্তি‌তে সে তার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার ক‌রে‌ছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page