নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম,নির্যাতন জুলাই ও ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় খুনি হাসিনার বিচারের দাবি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১ লা ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে ঢাকা-জামালপুর মহাসড়ক ঘাটাইল কড়িতলা থেকে মিছিল বের হয়ে উপজেলা বাজার প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,সহ-সভাপতি শফিউর রহমান মুক্তা, সহ-সভাপতি মো:রফিকুল ইসলাম,যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার আজিম রানা,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, শ্রমিক দল নেতা সুফি সিদ্দীকি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হেলাল বিশ্ববাসী,যুবদল নেতা আব্দুল আল মামুন বুলবুল, মাহবুব হাসান সৌরভ, সাদিক মাহমুদ টিটু, শাহেদ পারভেজ,ছাত্রদল নেতা জাহাঙ্গীর প্রমূখ। এ সময় বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।



