মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন 
/ ৪৭৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা পারভেজের হাতে খুন হয়েছেন চাচা ফজলুল হক (৫৫)।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান। নিহত ফজলুল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফজলুল হকের সঙ্গে ভাতিজা পারভেজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে উভয়ের পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ফজলুল হক, স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page